728x90 AdSpace

Latest News
Powered by Blogger.
Friday, October 31, 2014

সাহাবী গাছ

10427317_769410133125409_1933632161481297789_n

ছবিতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, তা কোনও সাধারণ গাছ নয়। আজ থেকে প্রায় ১৪৫০ বছর আগের ঘটনা এটি।আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (দঃ) এর বয়স যখন বারো বছর তখন এই গাছটি তাঁকে আল্লাহ তা’আলার ইশারায় নিরাপদ আশ্রয় দান করেছিল। আজও সেই গাছটি বেঁচে আছে। (সুবহানাল্লাহ)


এই গাছটি "একমাত্র জীবিত সাহাবী গাছ" হিসাবে পরিচিত!! গাছটি জর্ডানের এক মরুভূমি এলাকায় অবস্থিত। আরেকটি অবাক করার মত ব্যপার হল গাছটির শত বর্গ কিলোমিটার এলাকায় এটি ছাড়া আর কোনও গাছ নেই। এই গাছটির নিচে কখনো কেউ বসতে পারেনি! তখন গাছটিতে কোন পাতা ছিলনা!
নবী কারিম (সঃ) ছেলে বেলায় উনার চাচার সাথে জর্ডানে যান এবং পথ চলতে চলতে এই গাছটির নিচে বসেন। বসার সাথে সাথে গাছটিতে পাতা বাহির হয়। (সুবহানাল্লাহ)

দূরে জারজিস ওরফে বুহাইরা নামের একজন খৃষ্টান পণ্ডিত থাকতেন তিনি নবীজির চাচার কাছে এসে বললেন আমি এতদিন এখানে আছি কেউ এই গাছের নিচে বসতে পারেনি এবং এই গাছের কোন পাতা ছিল না।

খৃষ্টান পণ্ডিত জিজ্ঞেস করলেন:- এই ছেলেটির নাম কি ? চাচা বললেন, মোহাম্মদ! আবার জিজ্ঞেস করলেন:- বাবার নাম কি ? আব্দুল্লাহ ! মাতার নাম ? আমিনা ! বালক মুহাম্মদ (সঃ) কে দেখে, তার সাথে কথা বলে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রীর চিনতে আর বাকী রইলো না যে এই সে বহু প্রতীক্ষিত শেষ নবী, ইতিহাসের গতি পরিবর্তনকারী, আরবসহ সমগ্র পৃথিবী থেকে পৌত্তলিকতার বিনাশকারী, একত্ববাদকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠাকারী। সাথে সাথে খৃষ্টান পণ্ডিত বললেন আমি পড়েছি ইনি হলেন ইসলাম ধর্মের শেষ নবী হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম

শেয়ার করতে ভুলবেন না।
  • Blogger Comments
  • Facebook Comments

0 comments:

Post a Comment

Item Reviewed: সাহাবী গাছ Rating: 5 Reviewed By: Domestic Violence By Wife

Share